সময় বেলা

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সৌদিতে গ্রেপ্তার

আহমেদ আলী মুকিব

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির মধ্যপ্রাচ্যবিষয়ক আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব সৌদি আরবে গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তিনি মক্কার একটি কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

মক্কা সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, জাল কাগজপত্র ব্যবহার করে মক্কায় প্রবেশের সময় একটি চেকপোস্টে সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন মুকিব। এ ঘটনায় মক্কা পুলিশ তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে।

খবরে বলা হয়েছে, গত নয় দিন পুলিশ হেফাজতে থাকার পর শনিবার (১৬ মে) তাকে কারাগারে পাঠানো হয়। একই দিন আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেটের পক্ষ থেকে তার জামিনের চেষ্টা করা হলেও সৌদি কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।

আহমেদ আলী মুকিব সৌদি আরবে পরিচিত বিএনপি নেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরব বিএনপির সভাপতি ও আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত।

দেশে নতুন সরকার গঠনের পর তাকে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিষয় : গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সৌদিতে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির মধ্যপ্রাচ্যবিষয়ক আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব সৌদি আরবে গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তিনি মক্কার একটি কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

মক্কা সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, জাল কাগজপত্র ব্যবহার করে মক্কায় প্রবেশের সময় একটি চেকপোস্টে সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন মুকিব। এ ঘটনায় মক্কা পুলিশ তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে।

খবরে বলা হয়েছে, গত নয় দিন পুলিশ হেফাজতে থাকার পর শনিবার (১৬ মে) তাকে কারাগারে পাঠানো হয়। একই দিন আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেটের পক্ষ থেকে তার জামিনের চেষ্টা করা হলেও সৌদি কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।

আহমেদ আলী মুকিব সৌদি আরবে পরিচিত বিএনপি নেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরব বিএনপির সভাপতি ও আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত।

দেশে নতুন সরকার গঠনের পর তাকে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সময় বেলা

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x