সময় বেলা

মতামত

হবিগঞ্জে একদিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের ইকবাল মিয়ার ছেলে মুরাদ মিয়া (৪০) গত বুধবার রাত ১০টা থেকে নিখোঁজ ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে গ্রামের একটি বাঁশঝাড়ের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান,"মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।"অপরদিকে, মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার একটি কবরস্থানের পাশ থেকে আনুমানিক ৫২ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। একই সাথে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

হবিগঞ্জে একদিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার