নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিলেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। বিজয়ের পরদিনই জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে দেলাওয়ার হোসেনের বাসভবনে যান বিএনপির এই নবনির্বাচিত সংসদ সদস্য। এ সময় দুই নেতার মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁওয়ের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ কাজে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনের সহযোগিতাও কামনা করেন।
নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও ফলাফল ঘোষণার পর এমন সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এ উদ্যোগকে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
নির্বাচনী প্রতিযোগিতার ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার এই আহ্বান ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে নতুন আশার সঞ্চার করবে বলে মনে করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন