সময় বেলা

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ডা. জাহেদ বলেন, কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। খুচরা বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সব জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে ৯৮৪টি অভিযান করেছে ভোক্তা অধিদপ্তর। আশা করি, এলপিজি সংকট কমে যাবে।

তিনি বলেন, রেল যোগাযোগকে গুরুত্ব দিচ্ছে সরকার। এডিবির অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণ হচ্ছে এবং ২০ কেজি করে চাল দেয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, দরিদ্র এবং ভালনারেবল মানুষের জীবনযাপন কঠিন হয়ে যাচ্ছে। তাদের কিছুটা হলেও ভালো রাখার জন্য কার্ডের আওতা সম্প্রসারণ ও সহায়তার পরিমাণ বাড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাষ্ট্র ও জনগণের কথা ভেবেই। কোনো কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর বিরুদ্ধে সেটি যেতেও পারে। সরকার ফাইনালি সিদ্ধান্ত নিতে গেলে সব স্টেকহোল্ডারদের আলোচনার মাধ্যমে আশ্বস্ত করেই নেবে। জনগণের কথা চিন্তা করে সরকারকে যেকোনো সিদ্ধান্ত নিতে চাইবে।

ডা. জাহেদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে ছাত্রদল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে, এর বাইরে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে সরকার খুবই আগ্রহী। এখন অর্থায়ন বাংলাদেশ, চীন না অন্য কোন দেশের হবে সেটি ভিন্ন আলোচনা। 

ব্যাটারিচালিত অটোরিকশার কিছু সুবিধা আছে জানিয়ে তিনি আরও বলেন, এটি একবারে নিয়ন্ত্রণহীনভাবেও চলতে পারে না। সরকার নীতিমালা করছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x