নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ এ মেধা, অধ্যবসায় ও সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফিলোসোফিয়া বাংলা মিডিয়াম স্কুল। উক্ত বৃত্তি পরীক্ষায় - বরাবরের মতো এবারও নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
এই পরীক্ষায় ৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে, যার মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩ জন। অসাধারণ এই ফলাফলের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের ২১টি বিদ্যালয়ের মধ্যে ফিলোসোফিয়া বাংলা মিডিয়াম স্কুল তৃতীয় স্থান অর্জন করেছে।
গত শনিবার মেধাবীদের সম্মানিত করতে আলী আহাম্মদ চুনকা পাঠাগারে এক বন্যাঢ্য আয়োজন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
শিক্ষার্থীদের এ কৃতিত্বকে স্বীকৃতি ও উৎসাহিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন ও অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান। বক্তরা ফিলোসোফিয়া বাংলা মিডিয়াম স্কুলের কর্তৃপক্ষ কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন