সময় বেলা

রাণীশংকৈলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাণীশংকৈল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

দিনের শুরুতে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দেশ, জাতি ও বিএনপির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ রক্ষা ও সবুজায়নের অংশ হিসেবে দলীয় নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুন্নবী পান্না বিশ্বাস, নূরনবী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

আপনার মতামত লিখুন

সময় বেলা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x