সময় বেলা

রাণীশংকৈলে বিধবার জীবিকার ছাগল উদ্ধার আটক ৩

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক বিধবা নারীর হারিয়ে যাওয়া ছাগল পার্শ্ববর্তী হরিপুর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছাগল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাতের দিকে হরিপুর উপজেলার ভূটডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া কালো রঙের ছাগলটি উদ্ধার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রাণীশংকৈল পৌরসভার মধ্যভান্ডারা এলাকার মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী মানিকা খাতুন (৪৮) ছাগল পালন করে জীবিকা নির্বাহ করেন। তার তিনটি ছাগলের মধ্যে একটি কালো রঙের হালুয়ান ছাগল গত ২৬ আগস্ট নিখোঁজ হয়।

সেদিন সকালে তিনি ভান্ডারা দাখিল মাদ্রাসা মাঠে ছাগলগুলো চড়তে ছেড়ে দেন। বিকেলের দিকে ছাগলগুলো আনতে গিয়ে একটি ছাগল না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তিনি জানতে পারেন, বিকেলের দিকে কয়েকজন যুবক একটি কালো ছাগল সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যায়।

এই তথ্যের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা ডায়াবেটিস মোড় এলাকায় শাহীন আলম (২৪) নামে এক যুবককে শনাক্ত করা হয়।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ বিষয়টি জানানো হলে পুলিশ অভিযান চালিয়ে শাহীন আলমের সঙ্গে জুয়েল রানা (২১) ও রাসেল রানা (২৪) নামে আরও দুই যুবককে আটক করে।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে হরিপুর উপজেলার ভূটডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে নিখোঁজ ছাগলটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ছাগলটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে বিধবার জীবিকার ছাগল উদ্ধার আটক ৩

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x