ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার সিএনজি স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—মো. বাদশা (৪৮), পিতা মৃত আহেদ আলী; মো. আশিক ইসলাম (২৩), পিতা মো. সুমন; মো. আতিকুল (২৬), পিতা মো. মোবারক এবং মো. ফারুক (৩৫), পিতা মো. জয়নাল।
আটকের পর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে পৃথকভাবে সাজা দেওয়া হয়। আদালত চারজনের মধ্যে দুজনকে ৩ মাস এবং অপর দুজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার সিএনজি স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন—মো. বাদশা (৪৮), পিতা মৃত আহেদ আলী; মো. আশিক ইসলাম (২৩), পিতা মো. সুমন; মো. আতিকুল (২৬), পিতা মো. মোবারক এবং মো. ফারুক (৩৫), পিতা মো. জয়নাল।
আটকের পর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে পৃথকভাবে সাজা দেওয়া হয়। আদালত চারজনের মধ্যে দুজনকে ৩ মাস এবং অপর দুজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন