রাণীশংকৈল প্রতিনিধি:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বন্দর চৌরাস্তা থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। পরে এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করেন।
কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন। এ সময় তাঁরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে তাঁর নেতৃত্বে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।
উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁরা আনন্দিত ও গর্বিত। তাঁর এ অর্জনে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতিও তাঁরা কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ৩৪৯ ভোটারের মধ্যে ৩৪৩টি ভোট পড়ায় ১৬৭ ভোটের ব্যবধানে জয় পান মির্জা ফখরুল।
আনন্দ মিছিলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ বকুল মজুমদার, সিনিয়র সহসভাপতি মাহমুদুন্নবী পান্না বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আকতার, পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন