সময় বেলা

লাহিড়ী এলাকায় অচেতন তরুণী উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

হাসিনুজ্জামান মিন্টু 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের লাহিড়ী এলাকায় অচেতন অবস্থায় এক অজ্ঞাতপরিচয় তরুণীকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনাস নামে এক গাড়িচালক ও তার সহকারী প্রথমে রাস্তার পাশে তরুণীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা তাকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে খাবার ও পানির ব্যবস্থা করেন। তবে তরুণীর আচরণ অসংলগ্ন ও সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়দের সহায়তায় পুলিশকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে নেশাজাতীয় কোনো দ্রব্য খাওয়ানো হয়ে থাকতে পারে। এ কারণে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না এবং অসংলগ্ন আচরণ করছিলেন। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে।

স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া তরুণীর বাড়ি সুনামগঞ্জ জেলায় হতে পারে। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, কেউ যদি ছবির মাধ্যমে তরুণীকে শনাক্ত করতে পারেন, তাহলে বালিয়াডাঙ্গী থানায় যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

বর্তমানে তরুণী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় শনাক্ত এবং কীভাবে তিনি ওই এলাকায় পৌঁছেছেন, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

লাহিড়ী এলাকায় অচেতন তরুণী উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x