সময় বেলা

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবে যুবদল: সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, “বিগত দিনে আমরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছি। জনগণের শক্তির কাছে তারা পরাজিত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু এখনও দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই। শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার এবং দেশের রাজনৈতিক পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন। তবে দেশের জনগণ এসব ষড়যন্ত্র কখনোই মেনে নেবে না।”
‎‎নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নগরীতে একটি প্রতিবাদ মিছিল শেষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 
‎‎বুধবার (২৪ জুন) সকাল ১১টায় শহরের খানপুর হাসপাতাল রোড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। 
‎‎তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে। আগামী দিনে তাঁর নেতৃত্বেই দেশ বিশ্বের বুকে আরও মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে। উন্নত, সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গঠনে যুবদলের নেতাকর্মীসহ দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।”
‎‎তারেক রহমানের আন্তর্জাতিক সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতার তারেক রহমান ইতিমধ্যে মালয়েশিয়া সফর করেছেন এমন বর্তমানে তিনি চীন সফরে আছেন পৃথিবীর সকল দেশী বাংলাদেশের উন্নয়ন এবং সুখী সমৃদ্ধি শালী বাংলাদেশ দেখতে চায়।বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি দেখতে চায়। একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ার লক্ষ্যে জাতীয়তাবাদী শক্তি কাজ করে যাচ্ছে। তাই নতুন করে কোনো অরাজকতা কিংবা ষড়যন্ত্রের সুযোগ দেওয়া হবে না।”
‎‎বিএনপিকে উচ্ছেদের হুমকির জবাবে সজল বলেন, “১৭ বছর ধরে নানা নির্যাতন, নিপীড়ন ও ষড়যন্ত্রের পরও বিএনপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা যায়নি। যারা বিএনপিকে উৎখাতের স্বপ্ন দেখছেন, তারা জনগণের সমর্থন হারিয়ে নিজেরাই রাজনৈতিকভাবে উৎখাত হয়ে যাবেন।”
‎‎তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী যুবদল রাজপথের সংগঠন। বিগত ১৭ বছর যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে, ঠিক একইভাবে আগামী দিনেও দেশবিরোধী সব ষড়যন্ত্র, অপপ্রচার ও অস্থিতিশীলতার অপচেষ্টা রুখে দিতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।”

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবে যুবদল: সজল

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x