সময় বেলা

রাণীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের উদ্যোগে অসহায় মায়ের পাশে দাঁড়ালেন, নিরাপদে সন্তান প্রসব

চরম আর্থিক সংকটের কারণে সন্তানসম্ভবা মেয়ের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন এক অসহায় মা। কোনো উপায় না পেয়ে মেয়েকে নিয়ে হাজির হন উপজেলা পরিষদ চত্বরে। সেখানে তাঁর অসহায়ত্বের বিষয়টি নজরে আসে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় চিকিৎসার ব্যবস্থা হলে নিরাপদে সন্তানের জন্ম দেন ওই তরুণী।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় মাতৃসেবা ক্লিনিক পর্যন্ত ঘটে এই মানবিক ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাণীশংকৈল পৌর শহরের নয়নপুর এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাধবী কর্মকারের মেয়ে সাগরিকা। কয়েক মাস আগে স্বামীকে হারানোর পর থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটছিল তাঁর। এর মধ্যে সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলেও অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করানো নিয়ে বিপাকে পড়েন পরিবারের সদস্যরা।

একপর্যায়ে মেয়েকে নিয়ে উপজেলা পরিষদে সহায়তার আশায় যান মাধবী কর্মকার। সেখানে সাগরিকার প্রসবব্যথা বেড়ে গেলে মেয়ের অসহায় অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে আসেন উপজেলা ছাত্রদলের নেতা রাব্বি হোসেনসহ কয়েকজন নেতাকর্মী। তাঁরা দ্রুত সাগরিকাকে উদ্ধার করে স্থানীয় মাতৃসেবা ক্লিনিকে নিয়ে ভর্তি করেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহানকে বিষয়টি অবহিত করেন।

সংবাদ পেয়ে দ্রুত ক্লিনিকে উপস্থিত হন ইউএনও ইশরাত জাহান। তিনি সাগরিকার চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ক্লিনিক কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। একই সঙ্গে অসহায় পরিবারটির হাতে তাৎক্ষণিক আর্থিক সহায়তাও তুলে দেন।

পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিরাপদে সন্তান প্রসব করেন সাগরিকা। এতে দুশ্চিন্তা ও অনিশ্চয়তা কাটিয়ে স্বস্তি ফিরে আসে পরিবারটির মধ্যে।

ছাত্রদল নেতা রাব্বি হোসেন বলেন, মাধবী কর্মকারের অসহায়ত্ব দেখে তাঁরা বসে থাকতে পারেননি। দ্রুত সাগরিকাকে ক্লিনিকে নেওয়ার ব্যবস্থা করেন এবং ইউএনওকে বিষয়টি জানান। একজন অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে তাঁরা আনন্দিত।

ইউএনও ইশরাত জাহান বলেন, সাগরিকার অসহায়ত্বের কথা জানতে পেরে তিনি ক্লিনিকে যান। তাঁর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেছেন। এ সময় ছাত্রদলের তরুণ নেতাকর্মীদের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে প্রশাসন ও যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকা প্রয়োজন।

মেয়ে ও নবজাতকের নিরাপদ অবস্থার খবর পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাধবী কর্মকার। এ সময় তিনি ইউএনও এবং সহযোগিতায় এগিয়ে আসা ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানান।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অসহায় একটি পরিবারের কঠিন সময়ে প্রশাসন ও স্থানীয় তরুণদের এমন উদ্যোগ এলাকায় মানবিক সহযোগিতার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

রাণীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের উদ্যোগে অসহায় মায়ের পাশে দাঁড়ালেন, নিরাপদে সন্তান প্রসব

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x