নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
রোববার (২১ জুন) রাতে উপজেলার পাঁচকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের হোসেনপুরের বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান ও একই এলাকার বাসিন্দা আবু জাফর।
জানা গেছে, নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় মাগরিবের নামাজের জন্য অজু করার সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে ওই চার শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে শিবপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির জানান, বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি এখন ভালো আছে। নিহতদের সবার বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন