সময় বেলা

কুতুবপুরে আসছে সাড়াসি অভিযান : এসপি

কুতুবপুরে আসছে সাড়াসি অভিযান : এসপি
কুতুবপুরে আসছে সাড়াসি অভিযান : এসপি

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় একটি বসতবাড়িতে হামলা, এক নারীকে শ্লীলতাহানি এবং একই পরিবারের ছয়জনকে কুপিয়ে আহত করার ঘটনার স্থান পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

বুধবার (১০ জুন) সকালে পুলিশ সদস্যদের সঙ্গে ঘটনার স্থান পরিদর্শন করেন তিনি।

এর আগে, এ ঘটনায় বিচার ও নিরাপত্তার দাবিতে গতকাল ভুক্তভোগী পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা হামলা, ভাঙচুর, লুটপাট ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ তুলে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনের পরদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার অভিযুক্ত শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন পুলিশকে।

পরে সাংবাদিকদের জেলা পুলিশ সুপার বলেন, " জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুতুবপুরেও খুব শিগগির অভিযান পরিচালনা করা হবে।"

"মাধ্যমে মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বলতে চাই, এখনও সময় আছে। অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। অন্যথায় আইনের মুখোমুখি হতে হবে" বলে যোগ করেন এসপি।

মিজানুর রহমান মুন্সী আরও বলেন, “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম আহমেদ, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কুতুবপুরে আসছে সাড়াসি অভিযান : এসপি

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
কুতুবপুরে আসছে সাড়াসি অভিযান : এসপি
0:00 / 0:00
1x