নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলার ৬৭ নম্বর আসামি অমল (৩৮) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত অমল মাসদাইর এলাকার বাদলের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) রাতে ফতুল্লার মাসদাইর এলাকায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত ৬৭ নম্বর আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ২৪ সালের ২৫ আগষ্ট মোশারফ হোসেনের দায়েরকৃত মামলা নং (২৬) এর এজাহারনামীয় আসামী অমল ডোম।
স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, অমল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। অমল নগরীর ৪ নং ডিআইটি এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী ম্যাংগোর আপন ভগ্নিপতি। ম্যাংগের পুরো পরিবারের সদস্যই মাদকসহ বিভিন্ন অপরাধমুলক কাজের সাথে জড়িত। বিগত আওয়ামীলীগের শাসনামলে আজমেরী ওসমানের ব্যানার এবং এনসিসি ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল করিম বাবুর ছত্রছায়ায় ডিআইটিসহ আশপাশ এলাকায় মাদকসহ নানা অপরাধের স্বর্গরাজ্যে গড়ে তুলেছিল যা আজো পর্যন্ত চলমান রয়েছে। গ্রেফতারকৃত অমল মাসদাইর পৌর শ্মশানে ডোমের কাজ করার পাশাপাশি শ্মশান এলাকা ও আশপাশে মাদকের হাটে রুপান্তরিত করেছে বলে জানায় স্থানীয়রা। এর আগে বরিশালে একটি ব্যাংক ডাকাতির মামলায়ও আসামী ছিল এ অমল। সেই মামলার পর গা ঢাকা দিয়ে নারায়ণগঞ্জে আশ্রয় নেয় অমল এবং মোটা অংকের টাকার মাধ্যমে মাসদাইর পৌর শ্মশানে চাকুরী নেয় সে।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মামলার তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের এক কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে।
এদিকে সাবেক মেয়র আইভী জামিনে মুক্ত হয়ে তার বাসার আসার পর তাকে দেখতে গিয়ে নাসিকের এক কর্মচারীকে চাকুরীচ্যুত করেছে নাসিক প্রশাসক। তাদের দাবী,মেয়র আইভীর সময়ে চাকুরী পাওয়া আওয়ামী দোসর অমল বৈষম্যবিরোধী মামলার আসামী হয়ে কিভাবে এখনও পর্যন্ত নাসিকের আওতাভুক্ত মাসদাইর পৌর শ্মশানে চাকুরী করে সেটা কারোর বোধগম্য হচ্ছেনা। তারা অনতিবিলম্বে আওয়ামী দোসর ও বৈষম্যবিরোধী মামলার আসামী অমল ডোমকে শ্মশানের চাকুরী থেকে অপসারনের জোর দাবী জানায়।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন