সময় বেলা

ফতুল্লা

অয়ন ওসমানের সহযোগি শুভ গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম শুভ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।শনিবার রাতে ফতুল্লার শিয়াচর এলাকায় কাউসারের গ্যারেজের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম শুভ ফতুল্লার শিয়াচর গনিহাজী বাড়ির মোড় এলাকার জাকিরুল ইসলামের ছেলে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুল ইসলাম শুভ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত এবং তিনি অয়ন ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।ওসি জানান, শনিবার রাতে স্থানীয়দের সহায়তায় শুভকে তার ভাই শিমুলসহ আটক করা হয়। শিমুলও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

অয়ন ওসমানের সহযোগি শুভ গ্রেফতার