ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, সিভিল সার্জন কার্যালয় এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে শনিবার (৬ জুন) এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
সমাবেশে জেলা প্রশাসক বলেন, “মশা মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন কিনা সেটাই বড় প্রশ্ন।” তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ এডিস মশার বংশবিস্তারের সবচেয়ে বড় ক্ষেত্র হলো স্বচ্ছ ও স্থির পানি।
চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ডেঙ্গু একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার কামড়ে ছড়ায়। সময়মতো শনাক্ত ও চিকিৎসা না হলে এটি মারাত্মক জটিলতার সৃষ্টি করতে পারে। তারা ডেঙ্গু প্রতিরোধে উৎস ধ্বংস, ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, উপপরিচালক (স্থানীয় সরকার) আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ডেঙ্গুমুক্ত গাজীপুর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন