সময় বেলা

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই স্কুলছাত্র

প্রতীকী ছবি

নরসিংদীর বেলাব উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৪) ও নাহিদ (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাব-পোড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শুভ (৩০) ও সিয়াম (২৮) নামে আরও দুইজন আহত হয়েছেন।

নিহত সোহান বাজনাব ইউনিয়নের বীরবাঘব গ্রামের ইতালিপ্রবাসী মামুন মিয়ার ছেলে এবং নাহিদ একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তারা দুজনই স্থানীয় হাড়িসাংগান উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল পোড়াদিয়া থেকে বীরবাঘবের দিকে যাচ্ছিল এবং অপর মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে পোড়াদিয়ার দিকে আসছিল। বটতলী বাজার এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মধ্যে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।

পরে গুরুতর আহত অবস্থায় নাহিদকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত শুভকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে সিয়ামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, দুর্ঘটনায় দুই কিশোর নিহত হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিহতদের পরিবারকে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই স্কুলছাত্র

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x