সময় বেলা

ছয় বছর পর ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ফাইল ছবি

বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৪ জুন) ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রায় ছয় বছর পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে কূটনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একাধিক দেশ সফরের অংশ হিসেবে ৪ থেকে ৬ জুন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন হাকান ফিদান। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ারও কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকগুলোতে প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। একই সঙ্গে সামরিক খাতে সহযোগিতা এবং বাংলাদেশে সম্ভাব্য প্রতিরক্ষা শিল্পাঞ্চল প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হতে পারে।

কূটনৈতিক মহলের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে। সরকারের নীতিনির্ধারকদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সফরের অংশ হিসেবে হাকান ফিদান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করতে পারেন। সেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রমও ঘুরে দেখবেন তিনি। বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ছয় বছর পর ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x