সময় বেলা

দশ বছরে পদার্পণ, পরিচ্ছন্নতার আন্দোলনে গাজীপুরে বিডি ক্লীন

পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় গাজীপুরে বিডি ক্লীনের বর্ণাঢ্য ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই অঙ্গীকারকে সামনে রেখে গাজীপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লীনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। পরিচ্ছন্ন নগরী গঠন ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন সংগঠনের শত শত স্বেচ্ছাসেবী।

মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে বিডি ক্লীনের ২৫টি টিম। প্রতিটি দলে ১০ জন করে মোট ২৫০ জন ক্লীনার্স অংশ নিয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী সড়ক, জনসমাগমস্থল ও উন্মুক্ত স্থান থেকে ময়লা-আবর্জনা অপসারণ করেন। পরিচ্ছন্নতার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তাও পৌঁছে দেন সাধারণ মানুষের কাছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী জনসচেতনতামূলক কর্মসূচি। স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কিত ১০টি গুরুত্বপূর্ণ বার্তা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তাদের এই উদ্যোগ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গাজীপুর বিডি ক্লীনের সমন্বয়ক রেদাউন হাসান বলেন, “আমাদের লক্ষ্য শুধু ময়লা পরিষ্কার করা নয়, বরং মানুষের মানসিকতার পরিবর্তন ঘটানো। সবাই যেন ডাস্টবিন ব্যবহারে অভ্যস্ত হয় এবং পরিচ্ছন্ন পরিবেশ গঠনে নিজ নিজ দায়িত্ব পালন করে, সেই সচেতনতা ছড়িয়ে দিতেই আমাদের এই প্রচেষ্টা।” তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী একই সঙ্গে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের সিনিয়র সদস্য আবু হাসান সাগরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের প্রশংসা করে স্থানীয়রা বলেন, একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য সমাজ গঠনে এমন সামাজিক উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, বিডি ক্লীনের এই কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দশ বছরে পদার্পণ, পরিচ্ছন্নতার আন্দোলনে গাজীপুরে বিডি ক্লীন

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x