সময় বেলা

বিআরটি প্রকল্পের দুর্ভোগ কমাতে সরকার সমাধানের দিকে এগোচ্ছে : ডিসি গাজীপুর

বিআরটি প্রকল্পের দুর্ভোগ কমাতে সরকার সমাধানের দিকে এগোচ্ছে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহুল আলোচিত বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) প্রকল্পকে কেন্দ্র করে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে সরকার কার্যকর সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, প্রকল্পটির জটিলতা ও জনগণের ভোগান্তির বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

সোমবার (১ জুন) বিকেলে গাজীপুর জেলা পরিষদের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সঙ্গে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, বিআরটি প্রকল্প নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে সরকারের উচ্চপর্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা গাজীপুর পরিদর্শন করেছেন এবং প্রকল্পের অগ্রগতি ও সমস্যাগুলো সরেজমিনে মূল্যায়ন করেছেন। দ্রুত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গাজীপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ইতোমধ্যে তিনি ধারণা পেয়েছেন। তবে জেলার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সহযোগিতা প্রয়োজন। যেসব ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেখানে দ্রুত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সম্ভাবনাময় খাতগুলোকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নাজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাকিবুল হাসানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া গাজীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বিআরটি প্রকল্পের দুর্ভোগ কমাতে সরকার সমাধানের দিকে এগোচ্ছে : ডিসি গাজীপুর

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x