সময় বেলা

মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে

অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি 

মানবিকতা, ইসলামী ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দেশব্যাপী কুরবানির গোশত বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মনোয়ার হোসেন হাফিজাহুল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে এ বছরও দেশের বিভিন্ন অঞ্চলে অসহায়, দরিদ্র, আলেম-ওলামায়ে কেরাম, মসজিদভিত্তিক মক্তবের শিক্ষক এবং সাধারণ মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়।

গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরও কুড়িগ্রাম, দিনাজপুর ও বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় গরু কুরবানি ও সুশৃঙ্খলভাবে গোশত বিতরণের উদ্যোগ নেয় ফাউন্ডেশনটি। এরই অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাকরেরহাট এলাকায় একটি গরু কুরবানি করে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়।

গরু জবাই, প্রস্তুতকরণ ও গোশত বিতরণ কার্যক্রম অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। বিশেষভাবে দরিদ্র আলেম-ওলামায়ে কেরাম, মক্তবের শিক্ষক এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এ সহায়তা প্রদান করা হয়।

উক্ত কার্যক্রমের সার্বিক বাস্তবায়নে দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের অ্যাডমিন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও দিনাজপুর অঞ্চলে প্রতিনিধি হোসাইন আহমেদ এবং বগুড়া অঞ্চলে প্রতিনিধি মাওলানা মোশাররফ হোসেন মানবিক এ কার্যক্রম সফলভাবে পরিচালনা করেন।

বর্তমানে মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন মূলত শিক্ষা, সেবা ও দাওয়াহ—এই তিনটি গুরুত্বপূর্ণ খাতে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলায় ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হচ্ছে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে দ্বীনি ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এছাড়াও ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় পরিবারের সহায়তা, রমজানে স্ট্রিট ইফতার বিতরণ, নওমুসলিমদের পুনর্বাসন ও দাওয়াহ কার্যক্রম, সারা বছরব্যাপী মসজিদভিত্তিক কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং স্কুল ও গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের কুরআন শিক্ষার আওতায় আনা।

ফাউন্ডেশনটি দেশের বিভিন্ন এলাকায় দাওয়াতি কার্যক্রম পরিচালনার পাশাপাশি খ্রিস্টান মিশনারিদের মাঝেও ইসলামের দাওয়াত পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবসেবা ও দ্বীনি খেদমতের সমন্বয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মনোয়ার হোসেন হাফিজাহুল্লাহ।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং দ্বীনি শিক্ষার আলো সর্বস্তরে পৌঁছে দেওয়াই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা, দাওয়াহ ও কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে, ইনশাআল্লাহ।

“মানুষের কল্যাণে, মানবতার পাশে”— এই অঙ্গীকার নিয়েই এগিয়ে চলছে মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x