মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নাসিরনগর চেয়ারম্যান মার্কেট হল রুমে আয়োজিত এ সভায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান (এমপি)। তিনি তার বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বরকত উল্ল্যাহ এবং নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সারোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই আগামী দিনের রাজনৈতিক সংগ্রামে এগিয়ে যেতে হবে।
সভায় উপজেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মীসহ বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন। বক্তারা আগামী ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচির দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় নেতারা দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন