নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৪ মে) সোনারগাঁও থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শনিবার উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর কাঠালিয়া পাড়া এবং কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নয়াপুর কাঠালিয়া পাড়ার বাসিন্দা মেহেদী হাসান মুরাদ (২৫), একই এলাকার মাহমুদুল হাসান হিমেল (২৯), বড় চেঙ্গাইন এলাকার নুর হোসেন (৪০), শফিকুল ইসলাম (৪৮) এবং মোখলেস (৪৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
সাম্প্রতিক সময়ে সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও গোপন বৈঠকের অভিযোগ ওঠার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়িয়েছে। এরই অংশ হিসেবে শনিবার রাতে একযোগে অভিযান পরিচালনা করা হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন