সময় বেলা

গাজীপুরে ১০৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদক ব্যবসায়ী সুজান মিয়া গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে র‌্যাব-১ এর অভিযানে ১০৭ বোতল অবৈধ বিদেশি মদসহ সুজান মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (মধ্যপাড়া) এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২১ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা টেপির বাড়ীর বাজার এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছিলেন। এসময় খবর পাওয়া যায়, স্থানীয় এক ব্যক্তি নিজ বাড়িতে বিপুল পরিমাণ বিদেশি মদ মজুত রেখে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। পরে অভিযান চালিয়ে সুজান মিয়াকে আটক করা হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুজান মিয়া পালানোর চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি বাড়ির স্টোররুমে বিদেশি মদ সংরক্ষণের বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী স্টোররুম থেকে বিভিন্ন রঙের প্লাস্টিকের বস্তায় রাখা ১০৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) সঞ্জয় সাহা জানান, উদ্ধার হওয়া প্রতিটি মদের বোতলের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে সুজান মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সুজান মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার কারণে এলাকার তরুণ সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছিল। অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং র‌্যাবের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

গাজীপুরে ১০৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x