সময় বেলা

গাজীপুরে রামিসা হত্যার বিচারে রাজপথে মহিলা জামায়াত নেত্রীরা

গাজীপুরে আলোচিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা নেত্রীরা। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নারী নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিবাদমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা দেশে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা না হলে সমাজে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

এসময় গাজীপুর মহানগর মহিলা জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য মুহতারিমা আমেনা বেগম, মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহতারিমা মারুফাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা রামিসা হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেত্রীরা আরও বলেন, একটি সভ্য সমাজে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান তারা।

মানববন্ধনের শেষাংশে অংশগ্রহণকারীরা রামিসার আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আপনার মতামত লিখুন

সময় বেলা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে রামিসা হত্যার বিচারে রাজপথে মহিলা জামায়াত নেত্রীরা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x