সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর মিছিল থামছে না। সর্বশেষ গত বুধবার (২০ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত ওই শিশুর বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়। এ নিয়ে সিলেট বিভাগে মৃত্যু বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একইসময়ে এ রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ভর্তি হয়েছেন ৮৯ শিশু। এ ছাড়া হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন ২৮৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় কারো নমুনা পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন