সময় বেলা

ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

মোঃ শাহজাহান বাশার 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মাদকদ্রব্যসহ তিনজনকে এবং জিআর পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক তিনটি অভিযানে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ও শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের গোপালপুর বাজার থেকে কালিকাপুর বাজারগামী পাকা সড়কের পাশে অভিযান চালায়। এ সময় কালু মিয়ার ফসলি জমিসংলগ্ন সড়ক থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জামিল হোসেন (৪২) ও মো. বাবুল মিয়া (৩৮) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

একই দিন বিকেল ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের হরিমঙ্গল লোহারপুল এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এসআই মো. রফিকুল ইসলাম ও এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি দল জামির রাহমানিয়া দারুল উলূম মাদ্রাসা ও এতিমখানার পশ্চিম পাশের সড়কে অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় মো. নাছির (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া শুক্রবার (৩০ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পুলিশের আরেকটি দল অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি ফারুক আহম্মেদ (৩৪)-কে গ্রেপ্তার করে। তিনি উপজেলার গঙ্গানগর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x