সময় বেলা

আইন অঙ্গনে বিচারিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন আইনজীবী এডভোকেট হাবিবুল হক

আইন অঙ্গনে বিশেষ করে মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিচারিক কাজে অনন্য ও গৌরবোজ্জ্বল অবদান রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন ঢাকা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ হাবিবুল হক।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। ‘চাঁদের কণা’ এবং ‘মিনি খান সাংস্কৃতিক একাডেমি’ যৌথভাবে এই গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

"মাদক ও শিশু নির্যাতন বন্ধে আমাদের করণীয়" শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ হাবিবুল হক। তিনি তাঁর পেশাগত জীবনে আইনি লড়াইয়ের মাধ্যমে মাদক নির্মূল এবং নির্যাতিত শিশু ও নারীদের ন্যায়বিচার প্রাপ্তিতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।  বিচারিক ক্ষেত্রে তাঁর এই সততা, দক্ষতা ও বিশেষ অবদানকে স্বীকৃতি জানাতেই আয়োজক কমিটির পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা স্মারক ও গুণীজন পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জনাব রেজাউদ্দৌলা চৌধুরী। কবিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী অনুষ্ঠানটি উদ্বোধন করেন। চাঁদের কণার সভাপতি ড. এ.টি.এম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইকবাল হোসেন রাজু মূল প্রবন্ধ পাঠ করেন।

সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এডভোকেট মোঃ হাবিবুল হক বলেন, "যেকোনো কাজের স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। মাদক ও শিশু নির্যাতন সমাজের দুটি বড় ব্যাধি। আইনি অঙ্গনে থেকে এই অপরাধগুলোর বিরুদ্ধে এবং ভুক্তভোগীদের অধিকার রক্ষায় আমার এই লড়াই আগামীতেও অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাবেক সচিব ও রাষ্ট্রদূত মাসুদ মান্নান (এনডিসি), সাবেক অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেনসহ দেশবরেণ্য কবি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

আইন অঙ্গনে বিচারিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন আইনজীবী এডভোকেট হাবিবুল হক

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x