সময় বেলা

নারায়ণগঞ্জ খাদ্য গুদামের খাদ্যশস্য সরবরাহ বন্ধ : ঠিকাদারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ

খাদ্যশস্য পরিবহনের ভাড়া নিয়ে ঠিকাদার ও পরিবহন শ্রমিকদের চলমান বিরোধে গত পাঁচদিন ধরে নারায়ণগঞ্জ সাইলো খাদ্য গুদাম থেকে চাল-গমসহ সরকারী খাদ্যশস্য পরিবহন বন্ধ থাকায় সরকারী খাদ্যশস্য সরবরাহ ব্যহত হচ্ছে। এ ঘটনায় ঠিকাদারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ তুলেছেন পরিবহন শ্রমিক ইউনিয়ন। 

এছাড়া একই সাথে ঠিকাদার ও শ্রমিক ইউনিয়নে থাকা দুই সদস্যকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে শ্রমিক ইউনিয়ন থেকে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে এক জরুরী সংবাদ সম্মেলন ডেকে এ বহিষ্কারাদেশ দেয় শ্রমিক সংগঠনটি। 

এসময় বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক-কাভার্ডভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাইলো শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান লিপু লিখিত বক্তব্যে বলেন, ঢাকা বিভাগের প্রতিটি গুদামের জন্য আলাদাভাবে মধ্যস্থততাভোগীর মাধ্যমে নির্ধারিত ভাড়া প্রদান করা হতো এবং তাতে শ্রমিকরা সন্তুষ্ট ছিলো। কিন্তু গত ১৮ অক্টোবর হঠাৎ করেই কোন শ্রমিক সংগঠন অথবা মালিক সংগঠনের সাথে আলোচনা না করে ঠিকাদার ব্যবসায়ীরা প্রতিটি গাড়ির ভাড়া ২৫০০ থেকে ৩০০০ টাকা কমিয়ে দেয়। 

ঠিকাদারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ তুলে শ্রমিক ইউনিয়নের এই নেতা বলেন, ঠিকাদারদেরকে এক প্রকার নির্দেশনা প্রদান এবং সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করলে ব্যবস্থা নেওয়ার অঘোষিত বিভিন্ন কৌশল করে তাদের (ঠিকাদার) মাধ্যমে পরিচালনা করার পায়তারা চলছে। যাতে ঠিকাদার এবং ট্রাক ড্রাইভারদের মাঝখানে মধ্যস্থতাকারী ট্রান্সপোর্টগুলোকে ধ্বংস করে দেওয়া যায়। তাদের বাইরে কোন ঠিকাদার গেলে তারা প্রয়োজনীয় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করবেন। 

এতে স্থানীয় ট্রান্সপোর্ট সহ শ্রমিক সংগঠনের ট্রান্সপোর্ট কর্মচারী ও ব্যবসায়ীরা বেকার হয়ে পড়বে। সিন্ডিকেটের মাধ্যমে ভাড়া নিয়ন্ত্রণ করে ড্রাইভারদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার একটি পায়তারা চলছে। তাদের নির্ধারিত অনৈতিক ভাড়া আমাদের শ্রমিকরা মানেনা, শ্রমিকদের কাছে এই ভাড়া গ্রহণযোগ্য মনে হয়নি বিধায় তারা সংগঠনকে অবগত করে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নেন। 

লিপু আরো বলেন, কয়েক দফা ঠিকাদার ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু ঠিকাদারদের তৈরি করা সিন্ডিকেট কোনভাবেই আমাদের পূর্বের ভাড়ায় ফিরে যেতে রাজি হননি। উল্টো তারা বাহির অঞ্চল থেকে গাড়ি ভাড়া করে এনে আমাদের সামনে দিয়েই তাদের মাল পরিবহন করছেন এবং বিভিন্ন কৌশলে আমাদের শ্রমিকদেরকে ভয়-ভীতি প্রদর্শন করছেন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের লক্ষ্য নিয়ে কাজ বিরতিতে রেখেছি। সুষ্ঠ সমাধানে ফিরে আসুন, অন্যথায় কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটে গেলে এর সম্পূর্ণ দায়ভার আপনাদের নিতে হবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ খাদ্য গুদামের খাদ্যশস্য সরবরাহ বন্ধ : ঠিকাদারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x