সময় বেলা

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা কমিটির সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিন আহমেদ, লালমাই উপজেলা শাখার সভাপতি রিয়াজ মোশেদ মাসুদ, জেলা কমিটির উপ-অর্থবিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সাইফুল্লাহ খন্দকার এবং জরুরি সহায়তা ও চিকিৎসাবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম শাহিনসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার মতো ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। একজন সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।

তারা আরও বলেন, সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটানোর সাহস কেউ না পায়।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তির আশঙ্কা থেকে যায়।

মানববন্ধনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x