সময় বেলা

কৃষি যন্ত্রপাতি ও স্টিলের নামে ভিন্ন পণ্য আমদানি, ৮ চালানে জালিয়াতি শনাক্ত

চট্টগ্রাম বন্দরে সাধারণ পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, বিএসটিআই নিষিদ্ধ ক্রিম, যৌন উত্তেজক স্প্রে এবং দামি গাড়ির যন্ত্রাংশ আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা উন্মোচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চীন ও পাকিস্তান থেকে আসা আটটি বড় চালানে এ ধরনের অনিয়ম শনাক্ত করা হয়েছে। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ও চট্টগ্রাম কাস্টমস হাউসের যৌথ কায়িক পরীক্ষায় এসব চালানের প্রকৃত পণ্যের সঙ্গে আমদানি ঘোষণার অসংগতি ধরা পড়ে।

শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আমদানি করা পণ্যের প্রকৃত পরিচয় গোপন করে সাধারণ পণ্য হিসেবে ঘোষণা দেয়ার মাধ্যমে এসব চালানে শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়। এর মধ্যে কোথাও কৃষি যন্ত্রপাতির নামে স্টেজ লাইট ও প্রসাধনী, কোথাও টুথপিকের ঘোষণায় ক্ষতিকর ক্রিম ও যৌন উত্তেজক স্প্রে আনা হয়েছে। এ ছাড়া রবার বুশ, হিট ট্রান্সফার পেপার এবং স্টেইনলেস স্টিলের ঘোষণার আড়ালেও বিভিন্ন ধরনের পণ্য আমদানির তথ্য পাওয়া গেছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, ‘ফরচুন গ্লোবাল ট্রেডিং’ পাওয়ার স্প্রেয়ার মেশিন আমদানির ঘোষণা দিয়ে আনুমানিক আড়াই কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করেছে। প্রতিষ্ঠানটির চালানে ঘোষিত কৃষি যন্ত্রপাতির পরিবর্তে স্টেজ লাইট ও কসমেটিকস সামগ্রী পাওয়া যায়। প্রকৃত পণ্যের পরিচয় গোপন করে এভাবে আমদানির ঘোষণা দেয়ার মাধ্যমে শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

অন্যদিকে, ‘কাফ কর্পোরেশন’ সাড়ে ২২ টন টুথপিক আমদানির ঘোষণা দিয়ে নিয়ে আসে ১৫ দশমিক ৭ টন ক্ষতিকর ও বিএসটিআই নিষিদ্ধ ‘গোরি বিউটি ক্রিম’ এবং যৌন উত্তেজক স্প্রে। এই চালানের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা চালায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কাফ কর্পোরেশনের বিরুদ্ধে আরও গুরুতর অনিয়মের তথ্য জানিয়েছে এনবিআর। সিআইসি কর্তৃক লক করা একটি কন্টেইনারের মূল সিল ভেঙে এবং কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে অবৈধভাবে কন্টেইনারটি ছাড় করানোর চেষ্টা চালায় প্রতিষ্ঠানটি। এ ঘটনায় সংশ্লিষ্টদের হাতেনাতে ধরা হয় বলে জানিয়েছে রাজস্ব বোর্ড।

এ ছাড়া ‘এইচ.আর এন্টারপ্রাইজ’ রবার বুশ আমদানির ঘোষণা দিয়ে ৪৪ লাখ টাকার মোটরপার্টস নিয়ে আসে। ‘নিউ ট্রাস্ট ট্রেডার্স’ হিট ট্রান্সফার পেপার আমদানির ঘোষণা ব্যবহার করে ৪০ লাখ টাকার ফ্লেক্স ব্যানার আমদানি করে। একইভাবে ‘মোহাম্মাদীয়া ট্রেড’ স্টেইনলেস স্টিলের ঘোষণায় ৩২ লাখ টাকার নাট ও বল্টু এবং ‘নিউ রনি এন্টারপ্রাইজ’ একই ধরনের ঘোষণার আড়ালে ৪২ লাখ টাকার ভারী রোলিং বিয়ারিং নিয়ে আসে।

এসব চালানে ঘোষিত পণ্যের সঙ্গে প্রকৃত পণ্যের পার্থক্য থাকায় আমদানির তথ্য ও পণ্যের প্রকৃত পরিচয় যাচাইয়ের বিষয়টি সামনে এসেছে। এনবিআরের সিআইসি ও চট্টগ্রাম কাস্টমস হাউসের যৌথ অভিযানে আটটি বড় চালানে এ ধরনের অনিয়ম শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট আমদানিকারক ও ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

এনবিআর জানিয়েছে, এসব ঘটনায় জড়িত আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। দেশীয় শিল্প সুরক্ষা এবং রাষ্ট্রীয় রাজস্ব রক্ষায় এ ধরনের শুল্ক ফাঁকির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সংস্থাটি। এ ক্ষেত্রে জড়িত চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

কৃষি যন্ত্রপাতি ও স্টিলের নামে ভিন্ন পণ্য আমদানি, ৮ চালানে জালিয়াতি শনাক্ত

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x