সময় বেলা

উত্তর হালিশহরে ৪১তম আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের উত্তর হালিশহর চৌধুরীপাড়া বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ৪১তম আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, নবীপ্রেম ও আধ্যাত্মিক আবহে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

হালিশহর চৌধুরীপাড়া এলাকার ২৬ নম্বর ওয়ার্ডবাসী এবং মইনীয়া যুব ফোরাম এসকান্দর ভান্ডার ইউনিট-২-এর যৌথ উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে মেহমান-এ-আলা হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল শাহসূফী ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মা.জি.আ.)।

প্রধান অতিথির বক্তব্যে ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ ও ফাতেহায়ে ইয়াজদাহুম মানবতার কল্যাণ, নৈতিক উন্নয়ন এবং আত্মশুদ্ধির শিক্ষা দেয়। প্রিয়নবী হযরত মুহাম্মদ ﷺ-এর মহান আদর্শ ও অলি-আউলিয়াগণের আধ্যাত্মিক শিক্ষা অনুসরণের মধ্যেই দুনিয়া ও আখেরাতের প্রকৃত শান্তি ও মুক্তির পথ নিহিত রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে সংঘাত, অস্থিরতা ও নৈতিক অবক্ষয় রোধে মহানবী ﷺ-এর সুন্নাহ অনুসরণ এবং সুফি আদর্শের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে ভ্রান্ত আদর্শ ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নবীপ্রেম, নৈতিক শিক্ষা এবং আধ্যাত্মিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মুহাম্মদ ইকবাল।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাইয়্যিদ সামছুল আলম আল সানজারী মাইজভান্ডারী (মা.জি.আ.) এবং হযরত মাওলানা মুহাম্মদ ইসহাক নকশবন্দী মোজাদ্দেদী (মা.জি.আ.)।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তৈয়্যবিয়া মাইজভান্ডারীয়া শেরে বাংলা মডেল মাদ্রাসা, সাতকানিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মাহাবুবুল হক নূরে বাংলা কাদেরী।

এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল জাবের, হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা ফরহাদ আমিন এবং মাওলানা শফিউল আলম বদরী। আলোচকরা তাঁদের বক্তব্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবনাদর্শ, নবীপ্রেম এবং ফাতেহায়ে ইয়াজদাহুমের তাৎপর্য তুলে ধরেন।

মাহফিলের শেষপর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মা.জি.আ.)।

মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণের মধ্য দিয়ে ৪১তম আজিমুশশান মিলাদ মাহফিলের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

উত্তর হালিশহরে ৪১তম আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x