সময় বেলা

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনির বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মো. স্বপন এবং কনস্টেবল আবু হানিফ ও মনির হোসেন। আহত তিন পুলিশ সদস্যকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি রড দিয়ে আঘাত করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার পর পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

তবে হামলার মধ্যে পুলিশের অভিযানের লক্ষ্য গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ওই আসামিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

এ ঘটনায় হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ২

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x