সময় বেলা

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে ভয়াবহ বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির সিয়াটলে জনপ্রিয় একটি ফুড ফেস্টিভ্যাল তথা খাবার উৎসবে বন্দুকধারীর গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শহরের বিখ্যাত স্পেস নিডলের কাছেই আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন বহু মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সিয়াটল পুলিশ বিভাগ জানায়, ‘গুলি চালানোর ঘটনার তদন্ত চলছে। একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে। পরে আরও বিস্তারিত জানানো হবে। সবাইকে এই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হচ্ছে।’

রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বাইট অব সিয়াটল নামের ফুড ফেস্টিভ্যাল চলাকালে বন্দুক হামলার এ ঘটনা ঘটে। সিয়াটল টাইমস জানিয়েছে, আহতদের হারবারভিউ মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছরের মতো এবারও সিয়াটল সেন্টারে আয়োজিত এ উৎসবে শত শত স্থানীয় খাবারের স্টল এবং সরাসরি সংগীত পরিবেশনার আয়োজন ছিল।

প্রত্যক্ষদর্শীরা সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম কোমোকে জানান, তারা অন্তত সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন। এরপর মানুষ চারদিকে দৌড়ে পালাতে শুরু করেন। আরেক প্রত্যক্ষদর্শী সিয়াটল টাইমসকে বলেন, উৎসবে আগে থেকেই এত বেশি ভিড় ছিল যে খাবারের জন্য মানুষের লাইনের মধ্যে চলাচল করাই কঠিন হয়ে পড়েছিল।

উল্লেখ্য, ১৯৮২ সালে শুরু হওয়া বাইট অব সিয়াটল উৎসবটি প্রতি বছর তিন দিন ধরে অনুষ্ঠিত হয়। আয়োজকদের ওয়েবসাইট অনুযায়ী, খাবার, পানীয় ও নানা আয়োজন নিয়ে এ উৎসবে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে ভয়াবহ বন্দুক হামলা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x