সময় বেলা

২৫ দিনে শতাধিক অপরাধী গ্রেপ্তার: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জানালেন বন্দর থানার ওসি

বন্দর প্রতিনিধি : বন্দর থানা পুলিশের ধারাবাহিক অভিযানে গত ২৫ দিনে বিভিন্ন মামলার আসামিসহ প্রায় শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা, ধর্ষণ, ডাকাতি, চুরি, ছিনতাই, প্রতারণা, চাঁদাবাজি এবং মাদক ব্যবসার সাথে জড়িত একাধিক অপরাধী রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অভিযানে উল্লেখযোগ্য আসামীদের মধ্যে রয়েছে শাশুড়িকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পুত্রবধূ মীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মহানগর ছাত্রলীগের নেতা আরাফাত কবির ফাহিম, ডাকাতির লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের একাধিক সদস্য এবং ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত জুবায়ের হত্যাকাণ্ডের প্রধান আসামী কিশোর গ্যাং লিডার সজিব। এছাড়া গত ২৫ দিনের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও স্কাফ উদ্ধার করেছে পুলিশ।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন জানান, গত জুন মাসের তুলনায় চলতি জুলাই মাসে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। গত ২০-২৫ দিনে হত্যা মামলার আসামী, সংঘবদ্ধ ডাকাত দল, চোর, ছিনতাইকারী, মাদক কারবারি এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ প্রায় শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

​তিনি আরও জোর দিয়ে বলেন,এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের দমনে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

২৫ দিনে শতাধিক অপরাধী গ্রেপ্তার: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জানালেন বন্দর থানার ওসি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x