সময় বেলা

ঐতিহাসিক নুরজাহান মসজিদ রক্ষায় জেলা প্রশাসনের কাছে আবেদন জমা দিলেন শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী

কুমিল্লা সদর উপজেলার মাইজখার গ্রামের প্রায় তিনশ' বছরের প্রাচীন ঐতিহাসিক ‘নটীর/বাইজি নূরজাহান মসজিদ’ সংরক্ষণ ও সংস্কারের দাবিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পৃথক আবেদনপত্র জমা দেন।

আবেদনে উল্লেখ করা হয়, গোমতী নদীর উত্তর তীরবর্তী মাইজখার গ্রামে অবস্থিত ঐতিহাসিক এই মসজিদটি দীর্ঘদিন ধরে অবহেলা, প্রাকৃতিক ক্ষয় এবং রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ফলে দেশের গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংসের ঝুঁকিতে পড়েছে।

আবেদনপত্রে আরও দাবি করা হয়, স্থানীয় জনশ্রুতি অনুযায়ী তৎকালীন ত্রিপুরা রাজ্যের মহারাজা দ্বিতীয় ধর্ম মাণিক্যের শাসনামলে নূরজাহান নামে এক নারী এই মসজিদটি নির্মাণ করেন। ইতিহাস, লোকঐতিহ্য ও ধর্মীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে এটি সংরক্ষণ করা প্রয়োজন বলে আবেদনকারী মত প্রকাশ করেন।

তিনি বলেন, দ্রুত প্রত্নতাত্ত্বিক জরিপ, প্রয়োজনীয় সংরক্ষণ ও সংস্কার কার্যক্রম গ্রহণ করা হলে মসজিদটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক স্থাপনা হিসেবে টিকে থাকবে। পাশাপাশি এটি কুমিল্লার অন্যতম দর্শনীয় ঐতিহাসিক স্থানে পরিণত হতে পারে।

আবেদনকারী মোশাররফ হোসেন খান চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ঐতিহাসিক নুরজাহান মসজিদ রক্ষায় জেলা প্রশাসনের কাছে আবেদন জমা দিলেন শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x