সময় বেলা

বন্দর থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মুহসীন, সম্পাদক মাইনুদ্দিন

বিশেষ প্রতিনিধি : বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদী নতুন ড় পরিষদ গঠন করা হয়েছে। গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে বন্দরের মদনপুরস্থ ‘ড্রীমল্যান্ড চাইনীজ রেষ্টুরেন্টে’ আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় উৎসবমুখর পরিবেশে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট এই পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

আহবায়ক সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে আয়োজিত সভায় সদস্যদের সর্বসম্মত কণ্ঠভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

​এতে দৈনিক রুদ্রবার্তা-র সহকারি সম্পাদক হাজী মুহাম্মদ মুহসীন দেওয়ান সভাপতি, দৈনিক বিজয়-এর নির্বাহী সম্পাদক ও প্রেস বিডি ডটকম-এর সম্পাদক ডিএম মাইনুদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক এবং দৈনিক বর্তমান দেশবাংলা.নিউজ-এর বার্তা সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজকের বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবু সাঈদ মিয়া, সহ-সভাপতি নিউজ টুয়েন্টি ওয়ান ও বাংলাদেশের আলো পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল এস এ-র বন্দর প্রতিনিধি সুমন হাসান, সহ-সাধারণ সম্পাদক জে এ টিভির বন্দর প্রতিনিধি মোহাম্মদ শামীম, অর্থ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র এডিটর সজিব খান, দপ্তর ও প্রচার সম্পাদক নন্দিত টেলিভিশন ও দৈনিক যুগের চিন্তার মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট সাজিদ হোসেন কিবরিয়া, মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক আজকের জন্মভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার শান্তা আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক রিসেন্ট নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বিজয় পত্রিকার নিজস্ব প্রতিনিধি বিমল চন্দ্র ঘোষ।

​এছাড়া কার্যকরি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার মোঃ ফিরোজ খান, দৈনিক বর্তমান দেশবাংলা.নিউজের সম্পাদক ও প্রকাশক এ্যাড. শাহানাজ জামান, জাতীয় দৈনিক বিজনেস ফাইলের সহকারি সম্পাদক নজরুল ইসলাম নয়ন, শ্যামল কুমার দাস, ইমরান হোসাইন আকাশ ও মোঃ রুবেল।

সভায় বক্তারা বলেন, বন্দর থানা প্রেসক্লাব বরাবরই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত মান রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ক্লাবের ঐতিহ্য ও পেশাদারিত্ব বজায় রাখতে প্রতি ৩ মাস পর পর সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

​উক্ত সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজনেস ফাইল পত্রিকার ডেপুটি এডিটর শোভন কমল, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪ এর নির্বাহী সম্পাদক ও প্রকাশক মোঃ হুমায়ূন কবীর মৃধা ও মোঃ ফখরুদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

​সভা শেষে বন্দর ও নারায়ণগঞ্জসহ সারাদেশের প্রয়াত গণমাধ্যমকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আবু সাঈদ মিয়া।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

বন্দর থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মুহসীন, সম্পাদক মাইনুদ্দিন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x