সময় বেলা

হেলথ কার্ড আসছে, আড়াই হাজার টাকার ফ্যামিলি কার্ডও পাবেন:এমপি আবুল কালাম

বন্দর প্রতিনিধি: দীর্ঘ ২০ বছর পর মুছাপুর ইউনিয়নবাসীর ভোটে পুনর্নির্বাচিত হওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম। একই সাথে সরকারের আগামী দিনের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর নানা মহাপরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।

​রোববার (১৯ জুলাই) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এমপি কালাম বলেন, জনবান্ধব সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুব শীঘ্রই সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ‘হেলথ কার্ড’ চালু হতে যাচ্ছে। এছাড়া আসছে ‘ফ্যামিলি কার্ড’, যার মাধ্যমে প্রতিটি পরিবার আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে।

​তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের প্রতি অত্যন্ত আন্তরিক। এবার আমাদের বন্দর উপজেলায়, বিশেষ করে নারায়ণগঞ্জ-৫ আসনে যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ এসেছে, তা অকল্পনীয়। আমি এর আগেও সংসদ সদস্য ছিলাম, কিন্তু অতীতে এত বিপুল পরিমাণ সাহায্য-সহযোগিতা কখনো আসেনি।

ত্রাণ কার্যক্রম ও গ্রামীণ কর্মসংস্থান প্রসঙ্গে সংসদ সদস্য জানান, বন্দর উপজেলার জন্য মোট ৬০ হাজার কেজি চাল বরাদ্দ পাওয়া গেছে। সুষম বণ্টনের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে ৪৮০ জন করে উপকারভোগী নির্বাচন করে মাথাপিছু ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এর পাশাপাশি এলাকায় ‘খালকাটা কর্মসূচি’ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

অতীতের রাজনৈতিক নিপীড়নের স্মৃতি চারণ করে এডভোকেট কালাম বলেন, বিগত সময়ে এ দেশের মানুষকে বিনা মামলায় কারাবরণ করতে হয়েছে। অনেকের ঘর-সংসার ভেঙে গেছে, অনেককে বাধ্য হয়ে বিদেশে পালিয়ে বেড়াতে হয়েছে। আজ দেশে সেই ভীতিকর পরিবেশ নেই। আসুন, আমরা অতীতের ক্ষত ভুলে সবাই সম্মিলিতভাবে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়ে তুলি।

সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নারীদের, বিশেষ করে মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “পুরুষেরা সাধারণত জীবিকার তাগিদে বাইরে ব্যস্ত থাকেন। তাই পুরো সংসারের নিয়ন্ত্রণ থাকে মায়েদের হাতে। আমাদের সন্তানরা যাতে কোনোভাবেই বিপথগামী না হতে পারে, সেদিকে মায়েদের কড়া নজর রাখতে হবে। তরুণদের অবক্ষয় আমাদের মানসিক স্বস্তি দেবে না, সমাজেরও কোনো কল্যাণ করবে না।

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, স্থানীয় সমাজসেবক আলী হোসেন ও নাজির আহমেদ, ধামগড় ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন, আমজাদ হোসেন মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

হেলথ কার্ড আসছে, আড়াই হাজার টাকার ফ্যামিলি কার্ডও পাবেন:এমপি আবুল কালাম

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x