সময় বেলা

কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় আসামির মৃত্যুদণ্ড

 কুমিল্লার বুড়িচং থানায় দায়ের করা একটি শিশু নির্যাতন মামলায় বিল্লাল নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, বুড়িচং থানার মামলা নং-৫ (তারিখ: ৬ অক্টোবর ২০২৪) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(২) ধারায় বিচারাধীন ছিল। মামলাটি কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে (মামলা নং-২৭১/২৬) বিচারাধীন অবস্থায় দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ এবং ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনার পর রায় ঘোষণা করা হয়।

রায়ে কুমিল্লার জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি বিল্লাল (পিতা: হারুনুর রশিদ, মাতা: নিলুফা আক্তার, সাংপুর্নমতি মসজিদ মাস্টার বাড়ি, থানা: বুড়িচং, জেলা: কুমিল্লা)-কে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে মৃত্যুদণ্ডের পরোয়ানার ভিত্তিতে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার সাক্ষ্য-প্রমাণ, ফরেনসিক প্রতিবেদন এবং অন্যান্য উপস্থাপিত তথ্য পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় আসামির মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x