সময় বেলা

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর কান্দিরপাড়ে অবস্থিত কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে ছিল—
১. দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে।
২. ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
৩. আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে।

কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হলে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা এবং কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার তাদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এইচএসসি পাস করা শিক্ষার্থী সাফিন আহমেদ বলেন, “গতকাল অনেক শিক্ষার্থী কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে গেছেন। তাদের দুর্ভোগ কেউ উপলব্ধি করেনি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই আমি এখানে এসেছি।”

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাকিল আহমেদ বলেন, “বৈরী আবহাওয়ার কারণে অনেকের পরীক্ষা প্রত্যাশা অনুযায়ী হয়নি। এই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখার দাবি জানাচ্ছি। পাশাপাশি শিক্ষামন্ত্রীর জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবিও করছি।”

উল্লেখ্য, গতকাল কুমিল্লা সরকারি মহিলা কলেজে কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষায় অংশ নিতে হওয়ার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় তারা শিক্ষামন্ত্রীর তদারকির ব্যর্থতার অভিযোগ তোলেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x