সময় বেলা

বন্দর থানা যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের ইন্তেকাল

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বন্দর সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিন আহমেদ (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​গত শনিবার দিবাগত রাতে (রাত ১টা ৩০ মিনিটে) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো-অ্যাক্টিভ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম নিজাম উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রায় এক মাস আগে তিনি ব্রেন স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রক্তের সুগার (ডায়াবেটিস) মারাত্মকভাবে কমে যায় এবং একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

​মরহুমের নামাজের জানাজা রবিবার বাদ জোহর বন্দরের ২২নং ওয়ার্ডস্থ আল-আমিন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে নবীগঞ্জ ‘বাগে জান্নাত’ কবরস্থানে ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

​নিজাম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম ও রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা এবং মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

বন্দর থানা যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x