কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম বলেছেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসন ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, জনগণ তাকে সেবক হিসেবে নির্বাচিত করেছেন এবং সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে তিনি কাজ করে যাচ্ছেন। এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সড়ক, জনপথ ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মাদক, চোরাচালান, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, "বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ শান্তিপ্রিয়। তাদের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জনপদ গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।"
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে এমপি জসিম উদ্দিন বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কিশোর গ্যাং ও সন্ত্রাসবাদ প্রসঙ্গে তিনি বলেন, অপরাধপ্রবণতা কমাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে অপরাধ থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, এলাকার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, এনামুল হক মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আনিছুর রহমান রিপন ভূইয়া, শাহজাহান সাজু, ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সদস্যসচিব এনামুল হক সুমন, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক মো. কবির ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরামুল ইসলাম, সদস্যসচিব মো. তাজুল ইসলাম মিঠু, ওলামা দলের সদস্যসচিব মো. মোবারক হোসাইন, মৎস্যজীবী দলের আহ্বায়ক সার্জেন শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্যসচিব ফয়সাল কবির আখন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন