কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। শনিবার (১১ জুলাই) সকালে র্যাব-৪-এর সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্যে জানানো হয় ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা মো. আব্দুল্লাহ শিকদারকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৬ আগস্টে কারাগারে সৃষ্ট সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই ব্যবহার করে অন্য বন্দিদের সঙ্গে গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ শিকদার পালিয়ে যায়। এরপর থেকে ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, ২০২১ সালে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে হাতুড়ি ও কুড়াল দিয়ে হত্যার ঘটনায় আদালত আব্দুল্লাহ শিকদারসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেন। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন