সময় বেলা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মোশাররফ হোসেন খান চৌধুরী

সৌজন্য সাক্ষাৎকালে দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার গুণগত বিকাশ, নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আন্তরিক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় জনাব মোশাররফ হোসেন খান চৌধুরী শিক্ষার উন্নয়নে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষাবান্ধব উদ্যোগ বাস্তবায়নে চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ডের সার্বিক সফলতা কামনা করেন।

অপরদিকে, শিক্ষাক্ষেত্রে জনাব মোশাররফ হোসেন খান চৌধুরীর দীর্ঘদিনের অবদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ।

সাক্ষাৎ শেষে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা ও শুভকামনা বিনিময় করেন এবং দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই সৌজন্য সাক্ষাৎ শিক্ষা অঙ্গনে ইতিবাচক বার্তা বহন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x