সময় বেলা

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার। আটক-২

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি প্রাইভেটকারে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক  ১০টা ৪০ মিনিটে দাউদকান্দি মডেল থানাধীন দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চট্টগ্রামের ডবলমুরিং থানার পশ্চিম নাসিরাবাদ এলাকার মো. ফিরোজ (৪৬) এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর ইউনিয়নের নয়ানগর পশ্চিমপাড়া এলাকার মো. মিলন গাজী।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ৮টি প্যাকেট থেকে মোট ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এসময়  মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধেই পূর্বে মাদকসংক্রান্ত মামলা রয়েছে।উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার। আটক-২

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x