কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার ছাড়া দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। তিনি বলেন, বর্তমান সরকার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আধুনিক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু সনদনির্ভর শিক্ষা নয়, দক্ষতানির্ভর শিক্ষারও বিকল্প নেই।
শুক্রবার (৩ জুলাই) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক মনিরা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জসিম উদ্দিন আরও বলেন, দেশের তরুণ সমাজকে প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু দেশে নয়, আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশের ওপরও গুরুত্বারোপ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমির ও কলেজ পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক মো. অহিদুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক মো. রবিউল আলম, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, মো. আবু নাছের মুন্সী, যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া, শিক্ষক আবদুল জলিল ভূঁইয়া, মো. হোসেন আলী, শাহজাহান, মো. আজাদ খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের একপর্যায়ে কলেজের পক্ষ থেকে সংসদ সদস্য মো. জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন