সময় বেলা

একই দিনে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগে পরিবার-বিদ্যালয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার ছাত্রী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন— উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে চারজন একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য আত্মীয়-স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান না পাওয়ায় স্বজনরা থানার শরণাপন্ন হন।

চার কিশোরীর একযোগে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্বজনরা।

নিখোঁজ শিক্ষার্থী ঋতু দেবনাথের বাবা রমেশ দেবনাথ বলেন, “আমার মেয়েসহ চারজনই এখনো নিখোঁজ। বিষয়টি নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি। পুলিশকে জানিয়েছি, তারা খোঁজখবর নিচ্ছে।”

সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর আলম বলেন, প্রাথমিকভাবে বিষয়টি প্রেমঘটিত হতে পারে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। এছাড়া একটি ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে তারা নিখোঁজ হয়েছে বলেও কিছু তথ্য পাওয়া গেছে। তবে এসবের কোনোটি এখনো নিশ্চিত নয়। মোবাইল ফোনের অবস্থান বিশ্লেষণে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার দিকে রয়েছে বলে প্রাথমিক তথ্য মিলেছে।

বালিয়াডাঙ্গী থানার পুলিশ জানায়, চারটি সাধারণ ডায়েরির ভিত্তিতে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পাশাপাশি প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

একই দিনে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগে পরিবার-বিদ্যালয়

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x