সময় বেলা

ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে কলেজের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য ফয়জুন নাহার চৌধুরী, পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল মোমেন, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ধান্যদৌল আবদুল রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের এবং কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল কুদ্দুসসহ শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর জীবনে এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। একাগ্রতা, নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব। তারা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি সততা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে এবং দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে প্রস্তুতি গ্রহণ, অভিভাবক ও শিক্ষকদের পরামর্শ অনুসরণ এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সকল শিক্ষার্থীর সফলতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

কলেজ সূত্রে জানা যায়, চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে ৭৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং উপস্থিত অতিথিবৃন্দ অংশ নেন।

আপনার মতামত লিখুন

সময় বেলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক
আবু সাউদ মাসুদ
বার্তা প্রকাশক
তিয়ান

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x