হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বজ্রমতুলি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শফিকুল নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে এসেছে, পাশাপাশি পুরো এলাকাজুড়ে বিরাজ করছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন শফিকুল। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এলাকাবাসী। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সামান্য সতর্কতা অবলম্বন করা হলে হয়তো এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা বিদ্যুৎ ব্যবহারে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, ঘটনার বিষয়ে থানার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।
মো. শফিকুলের অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন